রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার হওয়া বোমার উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি এটি কোনো উগ্রপন্থী গোষ্ঠীর পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাটি একটি একটি ছাতার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। পরে সেটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: গাজী সাকিব